ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজপথ

সারাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে শুক্রবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের আয়োজনে উপজেলা যুবলীগের সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে জাগৃতি ক্লাবের সামনে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম।


উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, হাসান শহিদ মিলন, গোলাম মোস্তফা, মোঃ জাকির হোসেন, এইচ এম জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু, মুজিবুর রহমান, মোঃ সালাউদ্দীন, আবুল মনছুর, আকতার হোসেন খাঁন সুমন প্রমুখ।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মনির হোসেন আবু, মো. ফোরকান, তসলিম হায়দার ইঞ্জিনিয়ার মুহিব, নুরুল আবেদিন জসিম, অধ্যাপক খুরশিদ আলম, মহসিন খাঁন, আকতার হোসেন, আলমগীর কবির চৌ:, দৌস মোহাম্মদ, সাহেদুল হক খোকন, আবু বক্কর সিদ্দিক, আইয়ুব খাঁন লিটন, আরিফুর রহমান রাসেল, মিজানুর রহমান, সাকারিয়া চৌধুরী সাগর, তালুকদার পারভেজ আনছারি, মো. হানিফ ও এম.এ রাসেলসহ শত শত নেতাকর্মী।


এছাড়া সমাবেশ পূর্বে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-নাজিরহাট সড়ক হয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে শেষ হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑